২৪ আগস্ট ২০১০ - ১৯:৩০

মদিনা মুনাওয়ারার প্রখ্যাত শিয়া ব্যক্তিত্ব শেইখ কাযেম আল আমরী (আয়াতুল্লাহ শেইখ মুহাম্মাদ আলী আল আমরী’র পুত্র) গতকাল বিকেলে সৌদি কারাগার হতে মুক্তি লাভ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি সরকার অবশেষে এ দেশের ধর্মীয়, রাজনৈতিক ও শিয়া সক্রিয় ব্যক্তিদের চাপে বাধ্য হয়ে মদিনা মুনাওয়ারা প্রখ্যাত শিয়া ব্যক্তিত্ব (আয়াতুল্লাহ শেইখ মুহাম্মাদ আলী আল আমরী’র পুত্র) হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ কাযেম আল আমরীকে মুক্ত করতে বাধ্য হয়েছে।

রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে যে, হুজ্জাতুল ইসলাম শেইখ কাযেম আল আমরী গত সোমবার (২৩শে আগস্ট সোমবার) বিকেলে কারগার হতে মুক্তি লাভ করেন।

হুজ্জাতুল ইসলাম শেইখ কাযেম আল আমরীকে গত ২০ দিন পূর্বে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে বন্দী করে রাখে। সৌদি আরবের কিছু সংখ্যক ধর্মীয়, রাজনৈতিক এবং এ দেশের বিভিন্ন শহরের শিয়া সক্রিয় ব্যক্তিত্বরা সৌদি কর্মকর্তাদের সাথে সংলাপ ও আলোচনার পর তাঁর অনতিবিলম্বে মুক্তির দাবী জানালে তাকে মুক্তি দেয়া হয়।

সৌদি নিরাপত্ত বাহিনী এ শিয়া আলেমকে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পিছনে যে, কারণ উল্লেখ করা হয়েছে তা হল; তিনি তার কৃষিক্ষেত্রে আশে পাশে হকারদেরকে বিভিন্ন জিনিস পত্র বিক্রয়ের অনুমতি দিয়েছিলেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি নিরাপত্তা বাহিনী’র সদস্যরা তাঁর কৃষিক্ষেত্রে হামলা চালিয়ে তাঁর বাসগৃহের দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে ভাংচুর করে। এ সময় তার বাড়ী অভ্যন্তরে থাকা আহলে বাইত (আ.) এর নাম লিখিত বিভিন্ন বোর্ড ও আলম (পতাকা বিশেষ) ছিঁড়ে ফেলে।

উল্লেখ্য যে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ কাযেম আল আমরী’র গ্রেপ্তারে সৌদি আরব ছাড়াও অন্যান্য দেশের শিয়ারা বিরূপ প্রতিক্রিয় ব্যক্ত করেন। দৃষ্টান্ত স্বরূপ হযরত আয়াতুল্লাহ আল উজমা মাকারেম শিরাজী, এ শিয়া আলেমের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সৌদি সরকারের উদ্দেশ্যে বলেন: আমরা সৌদি সরকারকে বলতে চাই, এ হতে আপনাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে, আমরা সুন্নিদের সাথে কিরূপ আচরণ করি এবং আপনারা শিয়াদের সাথে কিরূপ আচরণ করেন।

উল্লেখ্য যে, বিগত কয়েকদিনে অপর দুই শিয়া ব্যক্তিত্বকেও মুক্তি দেয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আল আওয়ামিয়া উপশহরের বাসিন্দা ‘ইউসুফ মুহাম্মাদ যাহেরী’ –যিনি গত বছর জান্নাতুল বাক্বী’র ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন- দীর্ঘ ৮ মাস কারা ভোগের পর মুক্তি লাভ করেন।

অপর দিকে দাম্মাম শহরের অধিবাসী শিয়া যুবক ‘আহমাদ আলী আল জুওয়াহার’ দীর্ঘ ৬ মাস হাজত বাসের পর মুক্তি লাভ করেছেন।#